শিক্ষা ২৫ অক্টোবর, ২০২২ ১২:১৫

দেশের ৩ বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‌‌‘সিত্রাং’-এর কারণে খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৪ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‌‌‘সিত্রাং’-এর কারণে খুলনা, চট্টগ্রাম, ও বরিশাল বিভাগ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই তিন বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় কবলিত এলাকার শিক্ষাপ্রতষ্ঠানগুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করতে বলা হয়েছে।

এদিকে সোমবার দুপুর থেকেই ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ এর অগ্রভাগ বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। এর প্রভাবে রংপুর ছাড়া সারাদেশে ভারি থেকে অতিভারি বৃষ্টি হচ্ছে। একইসঙ্গে উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে দমকা বাতাস বইছে ।


আমাদেরকাগজ/এইচএম