শিক্ষা ১৪ অক্টোবর, ২০২২ ১০:১০

১৭ অক্টোবর থেকে শুরু গুচ্ছে ভর্তির আবেদন 

নিজস্ব প্রতিবেদক: গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে আগামী সোমবার (১৭ অক্টোবর)। এ আবেদন চলবে আগামী ২৭ অক্টোবর পর্যন্ত। 

শুক্রবার (১৪ অক্টোবর) গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে নির্ধারিত ফি দিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের সব ইউনিটের সাবজেক্ট পছন্দ করার সুযোগ পাবেন শিক্ষার্থীরা। আলাদা ইউনিটের জন্য অতিরিক্ত ফি দিতে হবে না। আবেদনের পর শিক্ষার্থীদের রেজাল্ট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির মানদণ্ড অনুযায়ী ভর্তির সুযোগ পাবেন।

উপাচার্য বলেন, ওয়েবসাইটের মাধ্যমে ২২টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন সম্পন্ন হবে। এর আগে ইউনিট ভিত্তিক আবেদনে পৃথক ফি গ্রহণের সিদ্ধান্ত হলে বিষয়টি নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরে আমরা সিদ্ধান্ত পরিবর্তন করি। গুচ্ছভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল নিজস্ব মানদণ্ড নির্ধারণ করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে।

এবার গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- এবার গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয় হলো- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (নেত্রকোনা), পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোপালগঞ্জ), পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় (কিশোরগঞ্জ)।

আমাদের কাগজ//জেডআই