ডেস্ক রিপোর্ট
২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত দেশের মোট ১২টি ক্যাডেট কলেজে সপ্তম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বর্তমানে ছেলেদের ৯টি এবং মেয়েদের ৩টি ক্যাডেট কলেজ রয়েছে। অনলাইনে আবেদন ফরম করতে হবে শিক্ষার্থীদের।
- আবেদনের সময়সীমা
আবেদন শুরু হয়েছে গত ২২ নভেম্বর। চলবে ২০২১ সালের ১০ জানুয়ারি পর্যন্ত। ওই দিন বিকেল ৫টার মধ্যে অনলাইনে আবেদন করতে হবে শিক্ষার্থীদের। www.cadetcollege.army.mil.bd অথবা https://cadetcollegeadmission.army.mil.bd
থেকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
- পরীক্ষা
লিখিত পরীক্ষা আগামী ২৯ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা ৩০০ নম্বরের। গণিত ১০০, বাংলা ৬০, ইংরেজি ১০০ এবং সাধারণ জ্ঞান ৪০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় ও স্বাস্থ্য পরীক্ষার তারিখ, সময় ও স্থান ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
- আবেদনের যোগ্যতা
প্রার্থীদের বাংলাদেশি নাগরিক হতে হবে। ষষ্ঠ শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বয়সসীমা
১ জানুয়ারি ২০২১ তারিখে বয়স সর্বোচ্চ ১৩ বছর ৬ মাস।
- উচ্চতা
বালক ও বালিকা উভয়ের ক্ষেত্রেই উচ্চতা ন্যূনতম ৪ ফুট ৮ ইঞ্চি হতে হবে।
- আবেদন ফি
আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।






















