শিক্ষা ৯ নভেম্বর, ২০২০ ০৫:০৪

সৌদিআরবে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ 

ডেস্ক রিপোর্ট

সৌদি আরবের অন্যতম প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজি (KAUST) এর ফল ২০২১ এর মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছে। এই ফেলোশিপে আবেদন করতে পারবেন বাংলাদেশী শিক্ষার্থীরাও।

এই ফেলোশিপের আওতায় যা যা পাবেন-
১। টিউশন ফি
২। মাসে প্রায় ১ লক্ষ ৩০ হাজার থেকে ২ লক্ষ ১০ হাজার বাংলাদেশী টাকা পর্যন্ত স্টাইপেন্ড
৩। আবাসন ভাতা
৪। মেডিকেল ও ডেন্টাল সম্পর্কিত ভাতা
৫। ক্ষেত্রবিশেষে স্থানান্তর ভাতা


যে যে বিষয়ে আবেদন করা যাবে-
1. Bioscience
2.Environmental Science and Engineering
3.Marine Science
4. Plant Science
5.Applied Mathematics and Computational Science
6.Computer Science
7.Electrical Engineering
8.Statistics
9.Chemical and Biological Engineering
10.Chemical Science
11.Earth Science and Engineering
12.Material Science and Engineering
13.Mechanical Engineering

আবেদনের যোগ্যতা-
১। বাংলাদেশী নাগরিক হতে হবে
২। সংশ্লিষ্ট বিষয়ে আন্ডারগ্র্যাজুয়েটে সম্পন্ন করতে হবে বা আগস্টের আগে শেষ হতে হবে। কিং আব্দুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজিতে ভর্তি হওয়া বর্তমান শিক্ষার্থীদের আন্ডারগ্র্যাজুয়েটের সিজিপিএ গড় ৪ এ ৩.৭
৩। আইইএলটিএসে প্রতিটি সেকশনে ন্যূনতম অভারঅল স্কোর ৬ বা টোফেল আইবিটিতে ন্যূনতম স্কোর ৭৯ থাকতে হবে।

আবেদন করতে যা যা লাগবে-
১।স্টেটমেন্ট অব পারপাস
২।একাডেমিক সিভি
৩। অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট/ মার্কশিট/ সার্টিফিকেট
৪।৩ টি রেকোমেন্ডেশন লেটার
৫।টোফেল/ আইইএলটিএস স্কোর
৬।জিআরই স্কোর। জিআরই বাধ্যতামূলক নয়। তবে KAUST জিআরই স্কোরসহ আবেদনে উৎসাহিত করে থাকে।

আবেদন কপি সরাসরি বিশ্ববিদ্যালয়ের ইমেইলে (admissions@kaust.edu.sa) পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর ২০২০।