লাইফ স্টাইল ১৮ অক্টোবর, ২০২৩ ১২:১৯

জ্বর মুখে কী কী খাবার মুখে রুচি ফিরিয়ে আনে 

আমাদের কাগজ ডেস্কঃ জ্বর আসলে খাবারের দিক থেকে মন উঠে যায়। এ সময় খাবারের স্বাদ ও মানের চিন্তা না করে অনেকেই অসুস্থতা আরও বাড়িয়ে তোলে।

জ্বরের সময় বা পরে অনেকের কোনো খাবারই খেতে ভালো লাগে না। বিশেষ করে শিশুরা জ্বরের সময় কিছুই খেতে চায় না। এমনকি জ্বর ভালো হওয়ার পরেও জিভের তিতা স্বাদটা রয়েই যায়। 

অসুস্থতার পর দ্রুত স্বাস্থ্য পুনরুদ্ধারে আগের চেয়ে বেশি ক্যালরি লাগে। অসুস্থতার পর ক্ষুধা ও খাবারের প্রতি আগ্রহ ফিরে পেতে লাগে খুবই অল্প সময় যেটি আমরা নিচে বলে দিব। 

চলুন তাহলে জেনে নেই খাবারের ক্যালরি পূরণ করতে কী খাওয়া উচিত? 

১/ কিছুক্ষণ পর পর অল্প অল্প করে খাবার খান  
২/প্রতি বেলার খাবারের সঙ্গে লেবু, টমেটোর চাটনি রাখা যেতে পারে 
৩/মুখের রুচি বাড়াতে স্যুপ (লেমন করিয়্যান্ডার স্যুপ, টমেটো স্যুপ, চিকেন স্যুপ, ভেজিটেবল স্যুপ) খুবই কার্যকর  
৪/খাবার আগে সামান্য আদা চিবিয়ে খেলেও মুখে রুচি বাড়ে 
৫/হালকা গরম পানিতে লবণ মিশিয়ে দিনে ২ থেকে ৩ বার কুলকুচি করতে পারেন 
৬/জ্বরে কচি ডাবের পানি কার্যকর পানীয় 
৭/জিংকযুক্ত খাবার খান 
৮/তেলেভাজা খাবার বাদ দিয়ে কম মসলাযুক্ত, সহজপাচ্য খাবার খেতে খান 
৯/সামুদ্রিক মাছ প্রোটিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি–এর উৎস, যা প্রদাহনিরোধী ও রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। 
১০/মধু, ব্যাকটেরিয়ারোধী ও ইমিউন সিস্টেমকে উদ্দীপ্ত করে। শিশুদের কাশি হলে মধু ভালো উপকার দেয়।

অসুস্থতার পর ক্ষুধা ও খাবারের প্রতি আগ্রহ ফিরে পেতে এক থেকে দুই সপ্তাহ লাগে। অসুস্থতা থেকে সেরে উঠতে নিত্য খাবারের ভূমিকা অপরিসীম।

উল্লেখ্য, এই মৌসুমে অনেকে ডেঙ্গুসহ নানা ভাইরাস জ্বরে ভুগছেন

আমাদেরকাগজ/এমটি