লাইফ স্টাইল ৩ অক্টোবর, ২০২৩ ০৪:০৮

৭ মিনিটে পৃথিবীর সবচেয়ে ঝাল ৫০ মরিচ খেয়ে বিশ্বরেকর্ড 

আমাদের কাগজ ডেস্ক : সচারচর ঝাল খেতে আমরা অনেকেই পছন্দ করি। তবে মাত্রাঅতিরিক্ত ঝাল খেতে আমরা কম-বেশি সবাই এড়িয়ে চলি।

ম্প্রতি ৪১ বছরের এক ঝাল খেকোর নাম উঠে এসেছে ব্রিটিশ এক সংবাদ মাধ্যমে। যিনি মাত্র ৬ মিনিট ৪৯ সেকেন্ডে 'ক্যারোলাইনা রিপার' নামের বিশ্বের সবচেয়ে ঝাল মরিচ খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন।

তাও ৫০টি মতো মরিচ খেয়ে রীতিমত 'মরিচ খেকো' মানব নামে পরিচিতি লাভ করেন। চলতি সপ্তাহে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নামও লেখান তিনি।

তার নাম মাইক জ্যাক। ৪১ বছরের মাইক জ্যাক কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরের বাসিন্দা। 

তিনি ওয়াশিংটন পোস্টকে বলেন, ‘আমি বড় ধরনের কিছু করতে চেয়েছিলাম।’

জানা যায়, মাইক শৈশবে কখনো মসলাদার খাবার খাননি। কলেজজীবনে হোস্টেলে তার কক্ষে থাকা অন্যান্য শিক্ষার্থীর কাছে প্রথম শ্রীরাচা ও ফ্রাঙ্কস রেডহটের মতো ঝাল সসের স্বাদ পান। ঝাল লাগলেও মাইকের কাছে বেশ ভালোই লেগেছিল।

কৌতুহল নিয়ে ইন্টারনেটে এ দেখলেন এক বসায় কে সবচেয়ে বেশি মরিচ খেয়েছে। সেই রেকর্ড খুঁজে বের করলেন মাইল। দেখলেন অস্ট্রেলিয়ায় এক ইভেন্টে এক ব্যক্তি একসঙ্গে ২৫টি এই জাতের মরিচ খেয়েছিলেন। এর পর মাইক হাঙ্গার প্রজেক্টের জন্য এক দাতব্য অনুষ্ঠানে ৩০টি মরিচ খেয়েছিলেন।

এরপর গত বছরের ৫ নভেম্বর মাইক অন্টারিও প্রদেশের লন্ডনে ফরকড রিভার ব্রিউইং কোম্পানি নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। লাল গেঞ্জি গায়ে ও হাতে সার্জারি গ্লাভস পরে খেতে বসেন। টেবিলে তার সামনে একটি প্লেটে রাখা ৫০টি ক্যারোলাইনা রিপার মরিচ।

এর পর মাইক মুখের ভেতর একের পর এক মরিচ পুরতে থাকেন। এই জাতের একেকটি মরিচ জালাপেও মরিচের চেয়ে ২০০ গুণ বেশি ঝাল। 

এক মিনিটে মাইক ৮টি, পরের মিনিটে আরও ৮টি, তৃতীয় মিনিটে ৭টি, চতুর্থ মিনিটে ৬টি, পঞ্চম ও ষষ্ঠ মিনিটে আরও ৭টি করে মরিচ খান। সপ্তম মিনিট শেষ হওয়ার আগেই প্লেট খালি হয়ে যায়। এর পরও থেমে যাননি মাইক। দুই প্লেট মিলিয়ে আরও ১০০ মরিচ শেষ করেন, যাতে সময় লাগে ৩২ মিনিট। ওই দিন ১ ঘণ্টা ৮ মিনিটে তিনি ১৩৫টি মরিচ খেয়ে ফেলেন। 

তবে তিনি ভাগ্যবান যে, তার মস্তিষ্কের চাপা পড়েনি। এটা হয়তো একটি চরম উদাহরণ।

ক্যারোলাইনা রিপার সাধারণত লাল ও পেঁচানো আকৃতির হয়ে থাকে এই মরিচ। 

উল্লেখ্য, তুরস্কের বাসিন্দারা প্রতিদিন গড়ে ৮৬.৫ গ্রাম মরিচ খেয়ে থাকে- যা বিশ্বের সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে মেক্সিকো, যারা বছরে ৫০.৯৫ গ্রাম মরিচ খায়, যারা বিশেষ করে ঝালমসলাযুক্ত খাবারের জন্য বিখ্যাত। তবে কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরের বাসিন্দার এমন মরিচ খেকো দেখে সবাই হতভম্ব। 

আমাদেরকাগজ/এমটি