লাইফ স্টাইল ১৬ আগস্ট, ২০২৩ ১২:০০

প্রেমে ছ্যাঁকা খেলে কী করবেন

ছবিঃ  ইন্টারনেট

ছবিঃ ইন্টারনেট

আমাদের কাগজ ডেস্ক: প্রেমে পড়ে অনেকেই বিচারবুদ্ধি হারিয়ে ফেলেন। ভালো লাগা থেকে ভালোবাসা, দীর্ঘদিন একসঙ্গে চলার পরও অনেক সম্পর্ক পরিণতি পায় না। ইতি টানতে হয় মাঝপথে। নানা কারণে একজন আরেকজনকে ছেড়ে চলে যান, প্রেমে বিচ্ছেদ ঘটে। 

অনেকেই তখন নিজেকে প্রতারিত মনে করেন। তবে প্রতারণার শিকার হওয়া মানেই যে জীবন থেমে যাবে তা কিন্তু নয়। নতুন পথচলায় এবার হয়তো যাকে সঙ্গে পাবেন, তিনি আপনার জীবন রঙিন করে তুলবেন। জেনে রাখুন, প্রেমে প্রতারিত হলে কী করবেন—
 

১.  নিজেকে আরও ভালোবাসুন 
২. প্রতিদিনের স্বাভাবিক কাজ চালিয়ে যেতে হবে
৩. প্রাক্তনের কোনো স্মৃতি চোখের সামনে রাখবেন না
৪.  সাবেকের প্রোফাইল স্টক না করা, ফোন নম্বর, ইনস্টাগ্রাম আইডি ব্লক বা স্নুজ করে দেওয়াই ভালো 
৫. ব্রেকআপের পর আপনার আবেগের সঙ্গে আপনাকেই লড়াই করতে হবে
৬. মনমরা অবস্থা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে হবে
৭.  নিজের যত্ন নিন
৮. আবেগতাড়িত হয়ে হুট করে কোনো কাজ থেকে বিরত থাকুন 


হুট একটা খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার ও  পরে আরেকটা সম্পর্কে যুক্ত হয়ে যাবেন না। আগে নিজেকে জানুন। নিজের একান্ত লক্ষ্যগুলো পূরণে কাজ করুন। নতুন সম্পর্কে জড়ানোর আগে বুঝে নেওয়ার দরকার আছে। ‘জীবন একটি চকলেটের বাক্সের মতো, আপনি কখনই জানেন না আপনি কী পেতে যাচ্ছেন’—ফরেস্ট গাম্পের সেই বিখ্যাত উক্তিটি হয়তোবা জীবনের এমন বিশেষ মোড়ের জন্যই যথার্থ। অপেক্ষা করুন, আপনার যোগ্যতার প্রতিদান সময় আপনাকে দেবেই।

আমাদেরকাগজ/এমটি