আমাদের কাগজ ডেস্কঃ রমজান এলেই বেশিরভাগ মানুষই ছোলার সঙ্গে মুড়ি ও যাবতীয় ভাজাপোড়া খেতে পছন্দ করেন। রমজান মাসে ইফতারিতে ছোলা খাওয়ার চল বহু আগে থেকেই আছে। কেউ মসলা দিয়ে ভুনা করে খান কেউ আবার কাঁচাই খেয়ে থাকেন। যে যেভাবেই খান না কেন, দুটোই স্বাস্থ্যের জন্য ভালো। শরীরে শক্তি বৃদ্ধিতে আমিষের কাজ করে।
ইফতারে তবে সবসময় একই রকম না খেতে না চাইলে, ভিন্নতা আনতে ছোলা দিয়ে স্বাস্থ্যকর এক ভিন্নপদ তৈরি করতে পারেন। এ ক্ষেত্রে ছোলার সঙ্গে বিভিন্ন ফল মেশানো হয়, তাই খেতে খুবই সুস্বাদু, আবার শরীরের জন্যও অনেক উপকারি এই পদ।
স্বাস্থ্য সচেতনরা চাইলে প্রতিদিন ইফতারে ভাজাপোড়ার বদলে রাখতে পারেন ছোলার ভিন্ন পদ ছোলার ফ্রুট চাট।
উপকরণ
১. ছোলা ২ কাপ (সেদ্ধ)
২. কাবলি বুট দেড় কাপ (সেদ্ধ)
৩. আপেল ১টি, পেয়ারা ১টি, বেদানা দেড় কাপ দানা, শসা একটা, আনারস ১টি, আঙ্গুর ১৫-২০টি, মালটা ১টি, ক্যাপসিকাম ১টি (সব ছোট ছোট টুকরো করতে হবে)
৪. টকদই ২ কাপ (ঘন)
৫. লেটুস পাতা ৪-৫টি
৬. গাজর মাঝারি সাইজের ২-৩টি
৭. ভুট্টার দানা দেড় কাপ
৮. লেবুর রস ও লেবুর খোসা ১ চামচ
৯. চিকন চানাচুর ১ কাপ
১০. চাট মসলা আধা টেবিল চামচ
১১. স্বাদমতো বিট লবণ
১২. কাঁচা মরিচ ৪-৫টি (কুচি করে নেওয়া), গোল মরিচ কুচি ১/৩ চা চামচ। পেঁয়াজ কুচি ১টা
১৩. পুদিনা পাতা ৩-৪টি
১৪. আদা কুচি ১ চা চামচ
একটি বড় পাত্রে সেদ্ধ করা ছোলা ও কাবলি বুট মিশিয়ে নিতে হবে। এরপরে একে একে সব ফল ও সবজি মিশিয়ে নিন। সব ফল মেশানো হয়ে গেলে একে একে মরিচ কুচি, আদা কুচি, চাট মসলা, পেঁয়াজ কুচি, লেবুর খোসা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর টকদই মিশিয়ে নিন। পুদিনা পাতা, গোল মরিচ কুচি ও লবণ দিতে হবে। সঙ্গে চিকন চানাচুর দিয়ে তার ওপরে লেবুর রস ছিটিয়ে দিয়ে ভালো করে মেখে নিন একবার। মাখানোর পরপর ইফতারে পরিবেশন করুন ঝটপট মজাদার এই ফলাহারটি।
আমাদের কাগজ/এমটি






















