লাইফ স্টাইল ১০ ডিসেম্বর, ২০২২ ০৩:৫১

সপ্তাহজুড়ে রুটি তুলতুলে-গরম রাখবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক:  রুটি আপনার ওজন হ্রাস করার পাশাপাশি কর্মশক্তি বৃদ্ধি করবে। তবে যারা ঘরে-বাইরে ব্যস্ত থাকেন। আর সকালে বা রাতে প্রতিদিন তিন-চার জনের জন্য রুটি বানাতে হয়। চলুন জেনে নেই ফ্রিজে রেখেও কীভাবে পুরো সপ্তাহ খেতে পারেন নরম তুলতুলে-গরম রুটি।

•    আটা মেখে নেওয়ার সময় হালকা তেল দিয়ে মাখুন 

•    এতে আটা নরম হবে এবং সংরক্ষণে সুবিধা হবে

•    রুটি বানিয়ে হালকা করে সেঁকে নিন

•    টেবিলে বড় করে পত্রিকা বিছিয়ে সেঁকে নেয়া রুটিগুলো বিছিয়ে শুকিয়ে নিন 

•    জিপলক ব্যাগ বা এয়ার টাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দিন

•    খাওয়ার আগে বের করে সেঁকে নিন 

•    ছুটির দিনে সময় করে বেশি করে রুটি বানিয়ে রাখুন 

•    এভাবে ফ্রিজে রাখা রুটি ৭ দিনের বেশি রাখবেন না 

•    আগেরগুলো খেয়ে আবার নতুন করে বানিয়ে রাখুন।

আমাদের কাগজ//জেডআই