আজকের কাগজ ডেস্ক: প্রায় দুই হাজার বছরেরও বেশি সময় ধরে মানুষ খাবারের সঙ্গে ‘কালোজিরা’ গ্রহণ করে আসছে। কালোজিরার তেলও আমাদের শরীরের জন্য নানাভাবে উপকারি। এতে আছে প্রায় ২১ শতাংশ আমিষ, ৩৮ শতাংশ শর্করা এবং ৩৫ শতাংশ ভেষজ তেল ও চর্বি।
কালোজিরায় রয়েছে ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, কপার ও জিঙ্ক। এছাড়াও ভিটামিন, প্রোটিন, ফাইবার, আয়রন, সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম ও অ্যান্টি-অক্সিডেন্ট ও নিয়াসিন সমৃদ্ধ কালোজিরা। এসব উপাদান আমাদের সুস্থতার জন্য ভীষণ জরুরি। জেনে নিন কালোজিরার উপকারিতা সম্পর্কে।
নিয়মিত খালোজিরা খেলে যেসব উপকারিতা পাওয়া যায়-
-কালোজিরায় উপস্থিত জিঙ্ক শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য় করে।
-গবেষণায় দেখা গেছে, নির্দিষ্ট কিছু ক্যানসারের ঝুঁকি কমাতে সক্ষম কালোজিরা।
-কালোজিরায় থাকা ক্যালসিয়াম ও আয়রন হাড় শক্ত করতে ভূমিকা রাখে।
-লিভার ও কিডনি সুস্থ রাখতে ভূমিকা রাখে কালোজিরা।
-লিভার ও কিডনি সুস্থ রাখতে ভূমিকা রাখে কালোজিরা।
আমাদের কাগজ// টিএ






















