লাইফস্টাইল ডেস্ক: আপনি বসবাস করতে চান বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলোতে। এ বছর প্রায় শেষের দিকে। চলুন জেনে নেই ২০২২ সালে থাকার জন্য সবচেয়ে ব্যয়বহুল শহরগুলো সম্পের্কে জানিয়েছে দ্যা গার্ডিয়ান পত্রিকা।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, গণপরিবহনের গড় ব্যয়, স্থানীয় মুদ্রার অবস্থানের মতো বিষয়গুলোর উপর নির্ভর করে জীবনযাত্রার গড় মান। এগুলোর উপর ভিত্তি করেই ব্যয়বহুল শহরের এই তালিকা প্রকাশ করা হয়। জেনে নিন তালিকায় কোন কোন শহর রয়েছে।
তালিকায় শীর্ষস্থান দখল করেছে নিউ ইয়র্ক এবং সিঙ্গাপুর। এরপর রয়েছে ইসরায়েলের তেল আবিব শহর। এরপর আবারও দুই শহর পাশাপাশি থাকছে চতুর্থ স্থানের জন্য। হংকং এবং লস এঞ্জেলস শহরের পরেই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ। এরপর আবার সুইজারল্যান্ডেরই আরেক শহর জেনেভা রয়েছে তালিকায়। ক্যালিফোর্নিয়ার সান ফ্র্যানসিসকো শহর রয়েছে ব্যয়বহুল শহরের মধ্যে। দশের মধ্যে শেষ দুইয়ে রয়েছে ফ্রান্সের প্যারিস এবং ডেনমার্কের কোপেনহেগেন।
আমাদের কাগজ//জেডআই






















