লাইফ স্টাইল ২৬ নভেম্বর, ২০২২ ১০:২৪

যে কারণে শীতে ওজন বাড়ে

আজকের কাগজ ডেস্ক: শীতের দিন এলেই ঠাণ্ডা ঠাণ্ডা আবহাওয়ায় যেন খাওয়ার ধুম পড়ে যায়। সেই সঙ্গে পিঠা-পুলির উৎসব নিয়ে বিশেষ আকর্ষণ থাকে শীতে। আর এসব কারণে ধীরে ধীরে বাড়তে থাকে ওজন। এমনিতে শীতের কারণে শরীরের কার্যকলাপ হ্রাস পায়, সেই সঙ্গে মেটাবলিজমও কমতে থাকে। তৃতীয়ত, শীত থেকে বাঁচতে মানুষ খাওয়াদাওয়াও করে বেশি। আর এসব কারণে শীতে ওজন বাড়ে দ্রুত। যেসব খাবারের কারণে ওজন বাড়ে চলুন জেনে নেওয়া যাক।

- এ সময় মন খারাপও জাঁকিয়ে বসে মনজুড়ে। দীর্ঘদিনের কোনো অবসাদ যেন মাথাচাড়া দিয়ে ওঠে। মনোবিজ্ঞানের ভাষায় যার নাম সিজন্যাল ডিপ্রেশন। মানসিক অবসাদ কিন্তু ওজন বেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।

- শীতে দিন ছোট আর রাত বড়। খুব কম সময়ের জন্য দিনের আলো থাকায় পরিশ্রমের ইচ্ছাও কমে যায়। কায়িক শ্রমের অভাবে ওজন বাড়তে পারে।

- শীতে বাইরের খাবারের প্রবণতা বাড়ে। ক্ষুধা লাগলেই বাইরের সুস্বাদু খাবার খেতে ইচ্ছে করে এ সময়। ফলে ওজন বেড়ে যায় সহজেই।

- শীতে তাপমাত্রা স্বাভাবিকভাবেই কমে যায়। এ কারণে চনমনে ভাবও কমে। আলাদা করে শরীরচর্চা করা তো অনেক দূরের কথা, এমনিতে হাঁটাহাঁটি করতেও ভাল লাগে না।    ফলে ওজনও বাড়তে থাকে।


  শীতকালে এই ওজন বেড়ে যাওয়া প্রতিরোধে যা করবেন-

- শরীরে রোদ লাগান। দিনে ঘরের দরজা-জানলা বন্ধ করে রাখবেন না। ঘরে রোদ ঢুকতে দিন। সূর্যের আলো মনের কোনে লুকিয়ে থাকা অবসাদ দূর করে।

- শীতে খাদ্যতালিকায় পুষ্টিকর খাবার পাতে রাখুন। এ সময় ইচ্ছে করলেই বাইরের খাবার খাবেন না। বিশেষ করে তেলে ভাজা বা কৃত্রিম উপায়ে সংরক্ষণ করা খাবার সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। খেলেও তা অল্প পরিমাণে খান। 

- সকালে উঠে শরীরচর্চা করতে ইচ্ছে না হলে দিনে একবার অন্তত ব্যায়াম করুন। শরীরচর্চা একেবারে বন্ধ করে দেবেন না।

 

আমাদের কাগজ//টিএ