লাইফ স্টাইল ১৬ নভেম্বর, ২০২২ ০৪:২৭

ঠোঁটের যেসব ক্ষতি করে গাঢ় রঙের লিপস্টিক

লাইফস্টাইল ডেস্ক: নারীদের মধ্যে অনেকটাই প্রবনতা রয়েছে ঠোঁটে লিপস্টিক দেয়া। এটি অবশ্য অনেকটা সৌন্দর্য বৃদ্ধি করে নারীদের। তবে চিকিৎসকরা বলছে ভিন্ন কথা। ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট কালচে হয়ে যাওয়াসহ আরও বিভিন্ন ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

গাঢ় লিপস্টিক ছাড়া যেসব অভ্যাস থেকে বিরত থাকবেন

►ঠোঁট কামড়ানো বা চাটা

ঠোঁট শুষ্ক হয়ে গেলেও কালো ছোপ পড়তে পারে। আবহাওয়ায় আর্দ্রতার অভাবে ঠোঁট শুকিয়ে গেলে, জিহ্বা দিয়ে বারবার ঠোঁট চাটা বা ঠোঁট কামড়ালেও দাগ হতে পারে।

► ধূমপান

যারা নিয়মিত ধূমপান করেন, তাদের ঠোঁট কালো হয়ে যায়। সিগারেটে থাকা নিকোটিন ঠোঁটের ত্বকে, রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটায়। তার প্রভাবেই ঠোঁট এবং সেই সংলগ্ন অঞ্চলে কালচে ছাপ পড়ে।

ঠোঁটের যত্নে যা করবেন

► ‘এসপিএফ’ যুক্ত লিপবাম ব্যবহার করুন।

► যতটা সম্ভব হালকা রঙের লিপস্টিক ব্যবহার করুন।

► দিনে দু’বারের বেশি লিপস্টিক ব্যবহার করবেন না।

► শুতে যাওয়ার আগে অবশ্যই লিপস্টিক তুলে নেবেন।

► মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ব্যবহার করবেন না।

আমাদের কাগজ//জেডআই