লাইফস্টাইল ডেস্ক: চা মোটামুটি সকলের পছন্দের খাবার। সকল ক্লান্তি কিংবা বিষন্নতায় এক কাপ পাল্টে দিতে পারে মনের নিরবতা। চলুন জেনে নেয়া যাক চুমুকেই প্রশান্তি পাওয়া যাবে এমন চা বানানোর পদ্ধতি।
মসলা চা
প্রথমে চুলায় ৩ কাপ পানি বসান। ১ ইঞ্চি আদা ছেঁচে করে এতে দিয়ে দিন। এবার ২ টুকরো দারুচিনি ফেলে দিয়ে ফোটান। পানি কমে ২ কাপ হয়ে গেলে চুলা বন্ধ করে ৫টি টি-ব্যাগ ছেড়ে দিন। কয়েকটি এলাচ ছেঁচে পানিতে ছেড়ে দিয়ে ২ মিনিট ঢেকে রাখুন। এরপর ৬ থেকে ৭ মিনিট মৃদু আঁচে রেখে দিন। চা হয়ে গেলে ছেঁকে গুড় বা চিনি মিশিয়ে পরিবেশন করুন মসলা চা।
দুধ চা
চুলায় ৫০০ মিলি পানি বসান। পানি ফুটে উঠলে ৩ টেবিল চামচ চা পাতা দিয়ে দিন। এবার চুলার জ্বাল কমিয়ে দিয়ে ১০ মিনিট মৃদু আঁচে রাখুন। চা হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিন। এবার তাতে কনডেন্সড মিল্ক ও চিনি মিশিয়ে পরিবেশন করুন দুধ চা।
আমাদের কাগজ//জেডআই






















