লাইফ স্টাইল ১ নভেম্বর, ২০২২ ০২:৫৭

যেভাবে তৈরি করবেন চ্যাপা শুঁটকির ভর্তা

লাইফস্টাইল ডেস্ক: চ্যাপা শুঁটকি খুবই মজাদার একটি খাবার। বিশেষ করে যারা শুঁটকিপ্রেমীদের খুবই লোভনীয় নাম। আজ আমরা জানবো কীভাবে খুব সহজে ঘরোয়া পরিবেশে চ্যাপা শুঁটকির ভর্তা তৈরি করা যায়।

যা লাগবে তৈরি করতে 

চ্যাপা শুঁটকি- ৩-৪টি

পেঁয়াজ- ৩-৪টি

শুকনা মরিচ- ৭-৮টি

লবণ- স্বাদমতো।

তৈরি করবেন যেভাবে 

শুঁটকি ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে নিন। এরপর একটি কড়াইতে সামান্য পানি দিয়ে সেদ্ধ করে নিন। পানি শুকিয়ে এলে শুঁটকি নামিয়ে নিন। এবার শুঁটকি ও শুকনা মরিচ পাটায় বেটে নিন। এরপর ৩-৪টি পেঁয়াজ খোসা ছাড়িয়ে ভালো করে থেঁতলে নিন। শুঁটকি বাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু শুঁটকি ভর্তা। ঝাল ঝাল এই ভর্তা চিতই পিঠার সঙ্গে খেতেও ভালোলাগে।

আমাদের কাগজ//জেডআই