আমাদের কাগজ ডেস্ক: প্রেম হোক বা সাজানো বিয়ে, বিয়ের আগে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। এমন কিছু ভুল আছে যা বর-কনে এমনকি তাদের পরিবারের জন্য চাপ বাড়াতে পারে। জেনে নিন বিয়ের আগে যে ভুলগুলো করা থেকে সবারই বিরত থাকা উচিত-
১. সঙ্গীকে দোষারোপ না করা
বিয়ের আগে পারিবারিক বা সামাজিকভাবে নানা ধরনের চাপ থাকতে পারে। তাই বলে কখনো সঙ্গীকে কোনো দোষারোপ করবেন না। একে অপরকে দোষারপ না করে দুজনে মিলে সমাধানের পথ খুঁজুন। তা না হলে সম্পর্কে ফাটল ধরতে পারে।
২. সঙ্গীর পরিবারকে অসম্মান না করা
অনেকে বিয়ের আগে থেকেই সঙ্গীর পরিবারকে দোষারোপ করেন, অসম্মান করেন। এর ফলে দুজনের মধ্যে সম্পর্ক যতোই গভীর হোক না কেন, সঙ্গীর পরিবারকে নিয়ে বাজে মন্তব্যের কারণে যেকোনো সময় সম্পর্ক ভেঙে যেতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। নিজ পরিবারের মতো সঙ্গীর পরিবারকেও ভালোবাসতে হবে।
৩. পরিবারের সঙ্গে বিরোধ নয়
প্রেমের বিয়ের ক্ষেত্রে পরিবারিকভাবে ঝামেলা হতেই পারে। দুই পরিবারের মধ্যে কারও হয়তো সম্পর্কের বিষয়টি পছন্দ নাও হতে পারে। এ ক্ষেত্রে ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নেই। এসব বিষয় নিয়ে যদি সঙ্গী কিংবা পরিবারের সঙ্গে বিরোধে জড়ান তাহলে বিয়ে আরও মুশকিল হয়ে উঠবে। বরং পরিবারকে বুঝিয়ে রাজি করার চেষ্টা করুন।
৪. বিয়ের রীতি নিয়ে ঝগড়া নয়
অঞ্চলভেদে বিবাহের রীতির কিছুটা তারতম্য হতে পারে। এটা অস্বাভাবিক নয়। বিবাহের এই নিয়মে উভয় পরিবার আগেই সম্মত হওয়া গুরুত্বপূর্ণ। তাহলে বিয়ের দিন আর ঝগড়া হবে না।
আমাদেরকাগজ/এইচএম






















