লাইফ স্টাইল ১২ অক্টোবর, ২০২২ ০৫:৪১

আঁচিলের সমস্যা দূর করার ঘরোয়া উপায়

ছবি:সংগ্রহীত

ছবি:সংগ্রহীত

আঁচিলের সমস্যা দূর হবে যে তেল ব্যবহারে

কম বেশি আমাদের সবাইর শরীরে আঁচিল হয়। আঁচিল নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকে এটা শরীরের জন্য বিপজ্জনক কিনা এসব নিয়ে। তবে আাঁচিল নিয়ে দুশ্চিন্তার কারণ নেই কারণ শিরভাগ আঁচিলই বিপজ্জনক নয়। আবার কখনো কখনো আঁচিলগুলো সংক্রামকও হতে পারে।  অনেক সময় আঁচিলের স্থানে চুলকানি, পেকে যাওয়া বা রক্তপাত হওয়ার লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

ত্বকের এসব আঁচিলগুলো নতুন হলে ঘরোয়া উপায়েই তা নির্মূল করা যায়। জেনে নিন আঁচিল দূর করা যায় ২ উপায়ে- 

ক্যাস্টর অয়েল

ক্যাস্টর অয়েলে থাকে অ্যান্টিভাইরাল ও অ্যান্টিঅক্সিডেন্ট। যা হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে সহায়তা করবে। এজন্য ক্যাস্টর অয়েল আঁচিলে ব্যবহার করুন। দৈনিক ২-৩ বার এই পদ্ধতি অনুসরণ করলেই আঁচিল হালকা হতে শুরু করবে।

চা গাছের তেল বা টি ট্রি অয়েল

চা গাছের তেলে অনেক পুষ্টিগুণ থাকে। এতে থাকা শক্তিশালী অ্যান্টিসেপটিক গুণ ক্ষতিকর ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। ফলে আঁচিল বড় হওয়ার পেছনে দায়ী জীবাণুকে ধ্বংস করে চা গাছের তেলের গুণাগুন।আঁচিল দূর করতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েলের সঙ্গে ২ টেবিল চামচ পানি মিশিয়ে আঁচিলের উপর কিছুক্ষণ রেখে দিন। তারপর ম্যাসেজ করুন। দিনে অন্তত ৫-৬ বার এই পদ্ধতি অনুসরণ করলেই ফলাফল মিলবে হাতেনাতে।


সূত্র: জাগো নিউজ