লাইফ স্টাইল ২৫ ডিসেম্বর, ২০২০ ০৯:৪৩

ছুটির দিনের আড্ডায় থাকুক কলিজা সিঙ্গারা

লাইফস্টাইল ডেস্ক

আজ সাপ্তাহিক ছুটি সবাই প্রায় ঘরেই থাকছেন তাই এই শীতের সন্ধ্যার আয়োজনে চায়ের সঙ্গে তৈরি করুন দারুণ মজার কলিজা সিঙ্গারা চলুন জেনে নেই কলিজা সিঙ্গারা তৈরির পদ্ধতি:

উপকরণ
বাইরের আবরণ: ময়দা কাপ, কালজিরা চা চামচ, লবণ, পানি তেল প্রয়োজনমতো

পুর: কলিজা ছোট টুকরো করে কাটা এক কাপ, আলু কাপ কিউব করে কাটা, মৌরিচা চামচ, জিরা/ চা চামচ, মেথি / চা চামচ, পেঁয়াজ টি, শুকনা মরিচ গুঁড়া এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ ৪টি, আদা ছেঁচা চা চামচ, চিনা বাদাম-আধা কাপ, জিরা টালা এবং গুঁড়া চা চামচ, দারুচিনি গুঁড়া চা চামচ, তেল আধা কাপ লবণ স্বাদমতো

প্রণালী
ময়দা তেল কালজিরা, লবণ, পানি দিয়ে শক্ত ডো বানান পাতলা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিন এক ঘণ্টা

এবার পুরটা করে নিন কড়াইয়ে আধা কাপ তেল গরম করে মৌরি, জিরা মেথি একসঙ্গে মিশিয়ে তেলে ফোড়ন দিন পেঁয়াজ, কাঁচামরিচ, আদা ১টি তেজপাতা দিয়ে সামান্য কষিয়ে নিয়ে বাকি মশলা দিন মশলা ভুনা হয়ে এলে কলিজা আলু দিন লবণ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন বাড়তি পানি দিতে হবে না ভালোভাবে সেদ্ধ হয়ে এলে বাদাম দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ঠাণ্ডা করে নিন

সিঙ্গারার খামির সমান করে ১০ ভাগ করে নিন ২০টি সিঙ্গারা হবে প্রতিটি খামির ডিমের আকারে বেলে ছুরি দিয়ে মাঝের থেকে কেটে দুভাগ করে নিন সিঙ্গারার মতো ভাঁজ করুন পুর ভরে মুখ ভালোভাবে বন্ধ করে দিন

সবগুলো সিঙ্গারা তৈরি হলে পাত্রে তেল গরম করে মৃদু আঁচে একটু সময় নিয়ে সোনালি করে ভেজে নিন
পছন্দের সস দিয়ে গরম কলিজা সিঙ্গারা পরিবেশন করুন