আমাদের কাগজ রিপোর্ট: আইএমএফের পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাব অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলারে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) আইএমএফের ফর্মুলা মেনে প্রথমবারের মতো রিজার্ভের পরিমাণ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।
তবে, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, গতকাল রিজার্ভের পরিমাণ ছিল ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার। আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ মডেল অনুযায়ী জুনের মধ্যে রিজার্ভের হিসাব প্রকাশ করতে হবে।
গত জুনে আইএমএফের ফর্মুলা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। তবে, জুনে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী রিজার্ভ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।
আমাদের কাগজ/টিআর






















