অপরাধ ও দুর্নীতি ১৯ অক্টোবর, ২০২০ ০৮:৩০

ইলিশ শিকারের বিরুদ্ধে কঠোর হচ্ছে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৭ জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে আটককৃতদের কাছ থেকে ৪৫ কেজি ইলিশ এবং ৪৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ সোমাবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আটককৃতদের কারাদণ্ড প্রদান করেন।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ২৭ জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ১১ জন, কালুখালী উপজেলার জন এবং গোয়ালন্দ উপজেলার ১০ জেলে রয়েছে। আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

জয়দেব পাল বলেন, সরকারের সঠিক পদক্ষেপ এবং নজরদারীর কারণে দেশে ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। আগামী নভেম্বর পর্যন্ত পদ্মায় মা ইলিশসহ সব ধরণের মাছ শিকার বন্ধ রয়েছে। সময় জেলেদের সহায়তার পাশাপাশি তাদের সহায়তায় কথা জানানো হয়েছে।

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে আগামীতে আরো কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে। সেই সাথে নৌকা জব্দ করে নিলামে বিক্রির ব্যবস্থা করা হবে।