অপরাধ ও দুর্নীতি ১০ অক্টোবর, ২০২০ ০৯:২১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৭৫জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শুক্রবার(০৯ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ শনিবার(১০ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ৭ হাজার ৯৩৬ পিস ইয়াবা, ৩২৫ গ্রাম ৩৫ পুরিয়া হেরোইন, ১৭ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও ২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।