অপরাধ ও দুর্নীতি ৭ অক্টোবর, ২০২০ ০৮:৩৭

মানিকগঞ্জে শিশু ধর্ষণ, ৫ টাকা দিয়ে বিদায়

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নতুনহাট বালিয়াচর এলাকায় এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরবর্তীতে পাঁচ টাকা দিয়ে শিশুটিকে বিদায় করেছে একই এলাকার জামিল হোসেন (৪০) শিশুটি মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক।

গত শনিবার (০৩ অক্টোবর)  সকালে প্রতিবেশী জামিল হোসেন শিশুটিকে তাদের বাড়িতে নিয়ে যায়। তারপর তাকে ধর্ষণ করে পাঁচ টাকা একটি নোট দিয়ে বিদায় করার বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশারফ হোসেন জানিয়েছেন, ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

শিশুটির নানি জানায়, শনিবার (০৩ অক্টোবর) সকালে প্রতিবেশী জামির হোসেন শিশুটিকে নিয়ে ধর্ষণ করে অসুস্থ অবস্থায় পাঁচ টাকা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করে আরও অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সম্মানের ভয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও শিশুটির জীবন বাঁচাতে মঙ্গলবার (০৬ অক্টোবর)  দুপুরে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আর ঘটনার পর প্রতিবেশী জামির হোসেন পলাতক আসে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ জানান, শিশুটিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা এখন কিছুটা ভালো।