অপরাধ ও দুর্নীতি ২৭ সেপ্টেম্বর, ২০২০ ০৭:৪২

পাপিয়ার মামলার রায় ১২ অক্টোবর

নরসিংদীর যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়ার অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মামলার রায় আগামী ১২ অক্টোবর নির্ধারণ করেছেন ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ। আজ রবিবার রায় ঘোষণার এ তারিখ ঠিক করা হয়।

এর আগে আইনজীবী সাখাওয়াত উল্লাহ পাপিয়ার পক্ষে যুক্তিতর্ক শুনানি উপস্থাপন করেন। তিনি বলেন, মামলার যুক্তিতর্ক শুনানি শেষ হয়েছে। আদালত রায় ঘোষণার দিন ঠিক করেছেন।

আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, পাপিয়া ও তাঁর স্বামী মফিজুরের বিরুদ্ধে এ মামলায় গত ২৩ আগস্ট অভিযোগ গঠন করেন আদালত। চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার বিমানবন্দর থেকে র‍্যাবের হাতে গ্রেপ্তার হন এই দম্পতি।