ডেস্ক রিপোর্ট ।।
রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে তিন হাজার ২৬৬ পিস ইয়াবা, ২৫৩ গ্রাম হেরোইন, ১১৫ গ্রাম গাঁজা, সাত বোতল ফেনসিডিল, ৬০ বোতল বিদেশি মদ ও ৪০৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭টি মামলা রুজু হয়েছে।






















