ডেস্ক রিপোর্ট ।।
রাজধানীর বনানীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে বিদেশি মদ ও বিয়ারসহ মো.আওয়াল চৌকিদার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১।
শনিবার (২৩ নভেম্বর) র্যাব-১ এর অধিনায়ক লে.কর্নেল মো. সারওয়ার-বিন-কাশেম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৭টায় বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পার্শ্বে রাস্তার উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো.আওয়াল চৌকিদারকে আটক করা হয়। এ সময় তার প্রাইভেটকার তল্লাশি করে বিভিন্ন ব্রান্ডের ৬০ বোতল বিদেশি মদ, ৩৮৪ ক্যান বিয়ার জব্দ করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
তিনি আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা সে জানায়, আওয়াল চৌকিদার পেশায় একজন প্রাইভেটকার চালক। তিনি ৮/১০ বছর যাবত রাজধানীতে ভাড়ায় প্রাইভেটকার চালান। প্রাইভেটকার চালানোর পাশাপাশি তিনি মাদক ব্যবসার সাথে জড়িত।
জব্দকৃত মাদকদ্রব্য ও আটকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।






















