অপরাধ ও দুর্নীতি ১০ নভেম্বর, ২০১৯ ০৬:৩১

ডিএমপির মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ১৯ 

ডেস্ক রিপোর্ট।। 

ঢাকা মহানগরীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা।

গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫০১ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩ পুরিয়া হেরোইন, ৩০০ গ্রাম গাঁজা, ৯৫০ বোতল ফেন্সিডিল ও ১০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

৯ নভেম্বর, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা রুজু হয়েছে।