ডেস্ক রিপোর্ট।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল এলাকা থেকে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় লাশটি ঝুলন্ত অবস্থায় ছিলো। ওই ব্যক্তির নাম সেলিম হাওলাদার (৫০)। আজ বুধবার (১৬ অক্টোবর) সকালে শাহবাগ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান। সেলিম হাওলাদারকে হাইকোর্ট এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত বলেও তিনি জানান।






















