অপরাধ ও দুর্নীতি ২৬ জুলাই, ২০১৯ ০৭:৩৫

আদাবরে ছিনতাই করতে গিয়ে যুবক গ্রেফতার

রাজধানীর আদাবর থানা এলাকা হতে ছিনতাই করার সময় ধারালো চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।

২৫ জুলাই বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে শেখেরটেক এলাকা হতে ছিনতাই করার সময় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের নাম, মোঃ সুমন (২২)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ছিনতাই কাজে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রুজু হয়েছে।