অপরাধ ও দুর্নীতি ১০ এপ্রিল, ২০২৩ ১২:৩১

লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজশাহীর বাগমারা উপজেলায় ১ লাখ ১ হাজার ৫০০ টাকার জাল নোটসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছেন র‌্যাব। গতকাল  (৯ এপ্রিল) বিকেলে উপজেলার ভবানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এ কথা জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগমারার গোয়ালপাড়া গ্রামের ইমাম হাসান (২০) ও সুর্যপাড়া গ্রামের শিহাব ইসলাম (২১)।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা জাল নোটের কারবারি করে। তাদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদেরও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমাদের কাগজ/এমটি