অপরাধ ও দুর্নীতি ২৮ মার্চ, ২০২৩ ১০:৩৯

ঢাকায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ রাজধানীতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৫৫৩৯ পিস ইয়াবা, ১৯ কেজি ২১০ গ্রাম গাঁজা ও ৩৯৬.২ গ্রাম ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

সোমবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।

আমাদের কাগজ/এমটি