অপরাধ ও দুর্নীতি ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ ০৬:৫৭

সুন্দরবনে কাঁকড়াসহ ৮ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী বন অফিসের কর্মীরা, সুন্দরবনে নদীতে প্রজনন মৌসুমে অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে  ৮ জেলেকে আটক করেছেন । চারটি নৌকা এবং ৩০০ কেজি কাঁকড়াসহ আনুষঙ্গিক মালামাল জব্দ করা হয়। জেলেদের আদালতে পাঠানো হয়েছে। রবিবার, ২৬ ফেব্রুয়ারি ভোর ৩টার দিকে বুড়িগোয়ালিনী বন স্টেশন অফিসার (এসও) নূর আলমের নেতৃত্বে বনকর্মীরা সুন্দরবনের কালিরখাল এলাকা থেকে কাঁকড়াসহ জেলেদের আটক করেন।

আটক জেলেরা হলেন– উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের আব্দুল করিম, আল-মামুন ইসলাম, নজরুল ইসলাম, ইয়ারুল ইসলাম, নূর ইসলাম, আবু হাসান গাইন, রবিউল ইসলাম ও শাজাহান আলী।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) একেএম ইকবাল হোসেন চৌধুরী জানান, অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে জেলেদের আটক করে সাতক্ষীরা আদালতে পাঠানো হয়েছে।

আমাদেরকাগজ/ এইচকে