অপরাধ ও দুর্নীতি ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ০৫:৪৭

মেয়েকে ধর্ষণ করে ৯৯৯-এ ফোন 

নিজস্ব প্রতিবেদক : ১৩ বছর বয়সী নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহমান খাঁন (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুর রহমান নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে ধর্ষণের কথা জানান পুলিশকে।

সোমবার,২০ ফেব্রুয়ারি বিকেলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন বিষয়টি নিশ্চিত করেন।

ওসি মোহাম্মদ মোহসীন বলেন, ভুক্তভোগী মেয়ের নানির অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। সেই মামলায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী মেয়ের বয়স ১৩ বছর। তার মা সৌদি আরব থাকেন। মেয়েটির বাবা এবং তার ছোট ভাইসহ মিরপুর থানার পাইকপাড়া এলাকায় থাকেন।

তিনি বলেন, গত ২৭ ও ২৮ জানুয়ারি রাতে মেয়েকে ধর্ষণ করেন আব্দুর রহমান। ঘটনা জানাজানি হলে আব্দুর রহমান নিজেই ৯৯৯-এ ফোন করে ফরিদপুর বোয়ালমারী থানায় আত্মসমর্পণ করেন। বোয়ালমারী থানা থেকে আজ তাকে মিরপুর থানায় পাঠানো হয়। এরপর ভুক্তভোগী মেয়েটির নানি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়।

আসামিকে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আমাদেরকাগজ/ এইচকে