অপরাধ ও দুর্নীতি ১৭ অক্টোবর, ২০২২ ০৮:৫৩

কোকাকোলার সাথে নেশা দ্রব্য খাইয়ে...

অচেতন করে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক: মেলায় যান কিশোরী। সেখানে আসেন চাচাতো ভগ্নিপতি ও তার (৪৫) বন্ধু। এরপর কোকাকোলার সাথে নেশা দ্রব্য খাওয়ানো হয়। সিএনজি করে নিয়ে যাওয়া হয় পাশের কাশবনে।সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে।

গতকাল রোববার (১৬ অক্টোবর) বিকালে রাজধানীর ডেমরায় সংঘবদ্ধি এই ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (১৭ অক্টোবর) তাকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ডেমরা থানার ওসি মো শফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

১৫ দিন আগে তার বড় ভাইয়ের বাসা কদমতলীতে বেড়াতে যান তিনি। সেখান থেকে গতকাল বিকালে ডেমরা থানার কোনাপাড়া মেলায় যান। মেলায় তার  চাচাতো ভগ্নিপতি সেলিম ও তার (৪৫) বন্ধু আলম এসেছিল। সেখানে এমন অভিনব ভাবে ধর্ষণের ঘটনা ঘটে।

টহল পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ। ওসি জানিয়েছেন,"চিকিৎসাধীন আছে, স্বাভাবিক হলে তার সাথে কথা বলে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করবো।" 

ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়ক ডা. বিলকিস বেগম জানিয়েছেন, সোমবার দুপুরে তরুণীকে আমাদের কাছে পাঠানো হয়েছে। আগামীকাল তার ফরেনসিক পরীক্ষা করানো হবে। 

"প্রাথমিকভাবে তরুণী অভিযোগ করেছেন, চাচাতো ভগ্নিপতি সেলিম ও তার বন্ধুরা তাকে অচেতন করে চারজন মিলে ধর্ষণ করে।" 

আমাদের কাগজ//জেডআই