নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।
গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৪৪৭ পিস ইয়াবা, ১২২ গ্রাম ৫ পুরিয়া হেরোইন ও ০৪ কেজি ৮৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩১টি মামলা রুজু হয়েছে।






















