নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদকের সাথে সম্পৃক্ততার দায়ে অভিযুক্ত।
অভিযান পরিচালনা কালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪৩৮৩১ পিস ইয়াবা, ৫০ গ্রাম হেরোইন, ৫১ কেজি ৫২০ গ্রাম ৮০ পুড়িয়া গাঁজা ও ০৩ লিটার দেশী মদ উদ্ধার করা হয়।
গতকাল সোমবার (১ ফেব্রুয়ারী, ২০২১) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে মাদকদ্রব্যসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪০ টি মামলা রুজু করা হয়েছে।






















