অপরাধ ও দুর্নীতি ১৬ জানুয়ারি, ২০২১ ০৪:১৪

বরিশালে লঞ্চ থেকে জব্দ হলো ফেনসিডিল-বিয়ার

নিজস্ব প্রতিবেদক

বরিশালে যাত্রীবাহী লঞ্চ থেকে ফেনসিডিল ও বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার রাতে বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা সংলগ্ন কালাবদর নদী থেকে এই মাদকদ্রব্য জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের বরিশাল স্টেশন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল থেকে ভোলার ভেদুরিয়াগামী এমএল সোহাগী লঞ্চে অভিযান চালানো হয়।

অভিযানে লঞ্চের ইঞ্জিন রুমের সামনে থাকা একটি ককসিট বক্সে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল ও ২৪ ক্যান বিয়ার জব্দ করা হয়।

তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন চিফ পেটি অফিসার জমির হোসেন।