অপরাধ ও দুর্নীতি ৬ জানুয়ারি, ২০২১ ০৬:৩৩

রামপুরায় ২ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ

গ্রেফতারকৃতরা হলো-মো. সামছু (৬০) মোছা. রোকেয়া খাতুন ওরফে রেখা (৩৭) সময় তাদের হেফাজত হতে হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়

অভিযানে নেতৃত্ব দেয়া সহকারি পুলিশ কমিশনার মধুসূদন দাস জানান, গতকাল মঙ্গলবার দুপুর টায় রামপুরা থানার বনশ্রী আবাসিক এলাকায় অভিযান করে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ গাড়ীচুরি প্রতিরোধ টিম

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃতরা কৌশলে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রুজু হয়েছে