নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-মোঃ সাইফুল ইসলাম (২৭) । গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে।





















