অপরাধ ও দুর্নীতি ২৫ ডিসেম্বর, ২০২০ ১০:০৪

কেরানীগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আজ শুক্রবার সকালে উপজেলার কালিন্দী নেকরোজবাগ কবরস্থানে গেটের সামনে ঘটনা ঘটে খবর পেয়ে দুপুরে লাশটি উদ্ধার করেছে পুলিশ

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআইআবজালুল হক বলেন, তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এছাড়াও মাথার চুল এলোমেলোভাবে কাটা পাওয়া গেছে তার পরনে জিন্সের প্যান্ট হলুদ রঙের গেঞ্জি রয়েছে

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে অজ্ঞাত সন্ত্রাসীরা ওই যুবককে পিটিয়ে হত্যার পর লাশ রাস্তার পাশে ফেলে রেখে যায় লাশটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে