অপরাধ ও দুর্নীতি ২৪ ডিসেম্বর, ২০২০ ০১:৫৭

মেয়াদোর্ত্তীণ মালামাল : কারখানাকে র‌্যাবের জরিমানা

ডেস্ক রিপোর্ট

ঢাকার ধামরাইয়ে একটি কারখানাকে মেয়াদোর্ত্তীণ মালামাল রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (্যাব)- এর ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে ধামরাইয়ের বিসিক শিল্প নগরী এলাকায় অভিযান চালানো হয়। নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।

র‌্যাব - এর কোম্পানি কমান্ডার মেজর এইচ এম আদনান তফাদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে ধামরাইয়ের বিসিক শিল্প নগরী এলাকায় পদ্মা এগ্রো স্পেয়ার্স কারাখানায় অভিযান চালানো হয়। সময় মেয়াদোর্ত্তীণ মালামাল রাখার দায়ে কারাখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।