অপরাধ ও দুর্নীতি ৯ ডিসেম্বর, ২০২০ ০৯:২৮

গুলিস্তানে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর গুলিস্তান এলাকা থেকে ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ গ্রেফতারকৃতের নাম-মোঃ নুরুল ইসলাম ওরফে নজরুল (২৬)

গোয়েন্দা লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গুলিস্তানের পাতাল মার্কেটের ৫নং গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সংঘবদ্ধ অপরাধ গাড়ী চুরি প্রতিরোধ টিম

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা সূত্র জানায়, গ্রেফতারকৃত নজরুল কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকায় বিক্রয় করত।   বিষয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে