অপরাধ ও দুর্নীতি ৬ ডিসেম্বর, ২০২০ ১২:৫৯

ফিশারিঘাটে আড়াই টন জাটকা জব্দ

ডেস্ক রিপোর্ট

চট্টগ্রাম জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত জেলার বৃহত্তম মাছের পাইকারি বাজার ফিশারিঘাটে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার কেজি (আড়াই টন) জাটকা জব্দ করেছেন

আজ রোববার অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এসব জাটকা জব্দ করেন অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম

ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, মৎস্য সুরক্ষা সংরক্ষণ আইনে জাটকাবিরোধী অভিযান পরিচালনা করা হয় ফিশারিঘাটে অভিযানে প্রায় আড়াই হাজার কেজি জাটকা জব্দ করে নগরের বিভিন্ন এতিমখানা এবং দিনমজুরদের বিতরণ করা হয় জাটকা বিক্রির দায়ে দুই বিক্রেতাকে হাজার টাকা জরিমানা করা হয়

জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে চট্টগ্রামে ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের এই কর্মকর্তা