অপরাধ ও দুর্নীতি ৩ ডিসেম্বর, ২০২০ ০১:০২

২০০ টাকার জন্য খুন !

ডেস্ক রিপোর্ট

২০০ টাকার জন্য রাজধানীর মোহাম্মদপুরে ডালিম হোসেন তালুকদার (৩০) নামে এক রিকশাচালকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ডিসেম্বর) দুপুরে রিকশাচালকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মরদেহ নিহতের বাড়ি কিশোরগঞ্জ ইটনা উপজেলায় নেওয়া হচ্ছে।

নিহতের মামাতো ভাই তাইজুল ইসলাম জানান, ডালিম মোহাম্মদপুরে রায়েরবাজার মেকাপ খান রোড এলাকায় থাকে রিকশা চালাতেন। গত ৩০ নভেম্বর দিনগত রাত সাড়ে ১২টার দিকে রায়েরবাজার আজিজ খান রোড এলাকায় রাজনের চায়ের দোকানে বখাটে রবিনসহ কয়েকজন ২০০ টাকা দাবি করেন ডালিমের কাছে। দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় সুইচগিয়ার দিয়া ডালিমের পেটে আঘাত করেন তারা।

এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ( ডিসেম্বর) সকালে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুরে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মরদেহ নিহতের বাড়ি কিশোরগঞ্জ ইটনা উপজেলায় নেওয়া হচ্ছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, মোহাম্মদপুর আজিজ খান রোডে এলাকায় ডালিম নামে এক রিকশাচালককে প্রথমে ছুরিকাঘাত করা হয়। পরে চিকিৎসাধীন ঢামেক হাসপাতালে তার মৃত্যু হয়। পূর্ব-শত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তবুও বিস্তারিত আমরা তদন্ত করে দেখছি। ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।