অপরাধ ও দুর্নীতি ১৫ নভেম্বর, ২০২০ ০৭:০০

ময়মনসিংহ

১২টি মাথার খুলি ও হাড়সহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ নগরী থেকে ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার সকালে নগরীর রামকৃষ্ণ মিশন রোড এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশের ওসি (তদন্ত) ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১২টি মানুষের মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ বাপ্পি নামে এক যুবককে আটক করা হয়েছে। এগুলো থানায় আছে। পরে বিস্তারিত জানানো হবে।