ডেস্ক রিপোর্ট
চট্টগ্রামে মাস্ক না পড়ে বাইরে ঘোরাঘুরির সময় ৩৩ জনকে আটক করে ছয় ঘণ্টার কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও চল্লিশ জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর টেরিবাজার, হাজারীগলি, আন্দরকিল্লা ও চেরাগী মোড়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান চলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক জানান, মাস্কের ব্যাপারে কঠোর নির্দেশনার পরও সাধারণ মানুষের মধ্যে তা মানার প্রবণতা কম। এ কারণে সকলকে মাস্ক পড়তে বাধ্য করাই মূল্য লক্ষ্য। মাস্ক না পড়ায় অনেককে ১০০ থেকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। আর যাদের আটক করা হয়েছে তাদেরকে ছয় ঘণ্টার কারাদণ্ডাদেশ ও জরিমানা আদায় করা হবে।






















