অপরাধ ও দুর্নীতি ৯ নভেম্বর, ২০২০ ০৮:০৫

হেরোইনসহ আটক তাঁতী লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

নিজ বাসা থেকে ১ গ্রাম হেরোইনসহ মেহেরপুরের মুজিবনগর উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক আশাদুজ্জামান বীরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা আটক আসাদুজ্জামান ওই গ্রামের খেজমত আলীর ছেলে

আজ সোমবার সকালে মুজিবনগরের বল্লবপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেহেরপুর কার্যালয় সূত্রে জানা যায়, আশাদুজ্জামান হেরোইন নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তর মেহেরপুরের পরিদর্শক শাহাজালাল খানের নেতৃত্বে তাকে আটকের জন্য অভিযান চালানো হয় অভিযানে এক গ্রাম হেরোইনসহ আশাদুজ্জামানকে আটক করা হয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মুজিবনগর থানায় তাকে সোপর্দ করা হয়েছে

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, আশাদুজ্জামানকে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে আদালতের মাধ্যেমে তাকে কারাগারে পাঠানো হবে