ডেস্ক রিপোর্ট
খুলনায় মাস্ক না পরায় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা থেকে খুলনা নগরের দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়। এছাড়া ৮ জনকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইউসুপ আলী।

ইউসুপ আলী বলেন, করোনাভাইরাস এর দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিহত করতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। মাস্ক না পরে বাইরে আসা ব্যক্তিদের প্রাথমিকভাবে আটক করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে রোববার (৮ নভেম্বর) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাস্ক না পরলে জেল-জরিমানাসহ কঠোর অবস্থানের সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন।






















