অপরাধ ও দুর্নীতি ২৬ অক্টোবর, ২০২০ ০৮:২০

বরিশালে ৩৬ জেলেকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বিভিন্ন নদীতে নৌপুলিশ মৎস্য অধিদপ্তরের অভিযানে আটক ৩৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত রবিবার পরিচালিত অভিযানে লাখ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১শকেজি ইলিশ জব্দ করা হয়। ওইদিন রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত দন্ডাদেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, মৎস্য অধিদপ্তর নৌ পুলিশ গত রবিবার দিনভর মেঘনা, তেতুলিয়া, কালাবদর, সন্ধ্যা, আড়িয়াল খাঁ কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে প্রায় লাখ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১শকেজি ইলিশ মাছ সহ ৩৬জন জেলেকে আটক করে।

পরে ভ্রাম্যমান আদালত ২৮ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করে। জব্দকৃত জাল কীর্তনখোলা নদীর তীরবর্তী রসুলপুর চরে পুড়িয়ে ধ্বংস এবং ইলিশ মাছ বিভিন্ন এতিমখানা লিল্লাহ বোডিংয়ে বিতরণ করা হয়।

                                                                                                                                                         ছবি - সংগৃহীত