খেলাধুলা ২১ অক্টোবর, ২০২০ ০৩:৪৯

করোনায় আক্রান্ত মাশরাফীর দুই সন্তান

ডেস্ক রিপোর্ট

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নড়াইল- আসনের সংসদ সদস্য জাতীয় দলের ক্রিকেটার মাশরাফী বিন মোর্ত্তজার দুই সন্তান হুমায়রা মোর্ত্তজা সাহেল মোর্ত্তজা মাশরাফীর পারিবারিক সূত্রে জানা যায়, আপাতত হুমায়রা সাহেল শারীরিকভাবে সুস্থ আছে

গত জুনে স্ত্রী সুমনা হক সুমিসহ করোনায় আক্রান্ত হয়েছিলেন মাশরাফী সে সময় তাঁর পরিবারের আরো কয়েকজনও কোভিড-১৯ পজিটিভ ছিলেন সুস্থ ছিল দুই সন্তান হুমায়রা সাহেল কিন্তু বাবা-মা সুস্থ হয়ে উঠলেও করোনা থেকে রক্ষা পায়নি দুই সন্তান শেষ পর্যন্ত তারাও কোভিড-১৯ পজিটিভ হয়েছে

মাশরাফীর পারিবারিক সূত্র জানায়, কয়েকদিন আগে হালকা জ্বরের উপসর্গ দেখা দিলে হুমায়রা সাহেলকে কোভিড-১৯ টেস্ট করানো হয় তখন দুজনেরই পজিটিভ আসে তবে আশার খবর হলো, আপাতত জ্বর নেই, সুস্থ আছে হুমায়ারা-সাহেল মাশরাফীর ঢাকার বাসাতেই চিকিৎসা চলছে তাদের

আপাতত ক্রিকেট থেকে দূরে আছেন মাশরাফী সর্বশেষ গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি ওই সিরিজেই বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়েন এই পেস তারকা এরপর করোনার ধাক্কায় আর ক্রিকেটে ফেরা হয়নি চলমান বিসিবি প্রেসিডেন্টস কাপেও নেই সাবেক এই অধিনায়ক সবকিছু ঠিক থাকলে টি-টোয়েন্টি টুর্নামেন্টে দেখা যেতে পারে তাঁকে এই সময়টা নিজের সংসদীয় এলাকায় কাটাচ্ছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক