খেলাধুলা ২০ অক্টোবর, ২০২০ ১০:৫৩

২৫ বছর পর গুরু-শিষ্য মুখোমুখি

স্পোর্টস ডেস্ক

গল্পটা ২৫ বছর আগের। ১৯৯৫ সালে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোরকে বিশাল সমুদ্রে ফেলে দেন লুচেসকু। বিশ্বাস ছিল এই জলরাশি পারি দিতে পারবে তার শিষ্য। সেই শিষ্যটি ইতালির ছোট দল ব্রেসিয়া থেকে উঠে এসে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা মিডফিল্ডার হয়েছেন আন্দ্রেয়া পিরলো।

ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ফিফা বিশ্বকাপ ট্রফি জিতেছেন তিনি। বর্তমানে কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন জুভেন্টাসের। আর সবকিছুর পেছনে যে মানুষটি তার নাম মিরসিয়া লুচেসকু। লুচেসকু তখন ব্রেসিয়ার কোচ। কিশোর পিরলো খেলতেন ব্রেসিয়ার বি দলের হয়ে। পারফরমেন্সে মুগ্ধ হয়ে তাকে টেনে নিয়ে আসা হলো মূল দলে। ছোট পিরলোকে পাত্তা দিতো না দলের সিনিয়র সদস্যরা। তবে কোচ জানতেন কিশোর পিরলোর সক্ষমতা। মাঠে নৈপুণ্য দেখিয়ে ইন্টার মিলান, এসি মিলান, জুভেন্টাসের মতো ইতালির সেরা দলগুলোতে খেলে ক্যারিয়ার শেষ করেছেন পিরলো।

২০২০/২১ মৌসুমে সাদা-কালো শিবিরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন। কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগে অভিষেক হচ্ছে পিরলোর। আর অভিষেকের শুরুতেই বিপক্ষে থাকছে তার সাবেক গুরু লুচেসকু।

অন্যদিকে আড়াই দশক পরও মিরসিয়া লুচেসকু এখনও কোচগিরি করছেন। রোমানিয়ান এই কোচ এখন ডায়নামো কিয়েভের দায়িত্বে। জুভেন্টাস-ডায়নামোর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০.৫৫ মিনিটে। সরাসরি সরাসরি সম্প্রচার করবে টেন